টিআইবির গবেষণা দল সাতটি বিভাগের সিলেট কিশোরগঞ্জ চট্টগ্রাম কুড়িগ্রাম রাজশাহী কুষ্টিয়া খুলনা ও ঝালকাঠি জেলা এবং মধুপুর উপজেলায় গত এপ্রিল ও মে মাসে এ বিষয়ে জরিপ চালায়
জরিপে অংশ নেন ব্যবসায়ী শিক্ষক শ্রমজীবী চাকরিজীবী আইনজীবী এনজিওকর্মী সাংবাদিক ছাত্রসহ অন্যান্য পেশার ৬৩০ জন
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৩৭ ভাগ রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত
তাদের ৫৪ ভাগ দলীয় ফোরামে প্রার্থী নির্বাচন-সম্পর্কিত আলোচনায় অংশ নিয়েছে
৪৪ ভাগ মনোনয়নপ্রত্যাশীর পক্ষে জনসংযোগ ও প্রচারণায় অংশ নিয়েছে
১৫ ভাগ কেন্দ্রীয় পর্যায়ে শীর্ষস্থানীয় নেতৃত্বের কাছে কোনো প্রার্থীর পক্ষে তদবির বা সুপারিশ করেছে
প্রতিবেদনটির উপস্থাপক মঞ্জুরে এলাহী বলেন আওয়ামী লীগ তাদের জেলা উপজেলা/থানা এবং ইউনিয়ন/পৌর ওয়ার্ড কমিটির কাছ থেকে মনোনয়নপ্রত্যাশী তিনজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতার নাম প্রস্তাব করে প্যানেল আকারে দলের সংসদীয় বোর্ডের কাছে পাঠাতে বলে
সংসদীয় বোর্ড বেশ কিছু আসনে এই প্যানেল থেকে প্রার্থী মনোনয়ন দেয়
তবে অনেক ক্ষেত্রে চূড়ান্ত মনোনয়নে তৃণমূলের মতামত আমলে নেওয়া হয়নি
অন্যদিকে বিএনপি তৃণমূলের নেতা-কর্মীদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে সাতটি বিশেষ দল গঠন করে
এই দলগুলো দলীয় ফোরাম অঙ্গসংগঠন এবং তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে প্রার্থীদের একটি সম্ভাব্য তালিকা তৈরি করে
পরবর্তী সময়ে সংসদীয় বোর্ডে তাঁদের সাক্ষাৎকার নেওয়া হয়
অধিকাংশ ক্ষেত্রেই চূড়ান্ত মনোনয়নে তৃণমূলের নেতা-কর্মীদের মতামত গ্রহণ করা হয়নি
প্রতিবেদনটির ওপর আলোচনায় অংশ নিয়ে টিআইবির ট্রাস্ট্রি বোর্ডের সদস্য মোজাফ্ফর আহমদ নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের প্রক্রিয়াকে আরও গণতান্ত্রিক করতে তৃণমূলে নেতৃত্বকে আরও সংগঠিত করার আহ্বান জানিয়েছেন
তিনি বলেন হলফনামা দেওয়ার পরও স্থানীয় লোকজন প্রার্থীদের সম্পর্কে পুরোপুরি জানতে পারে না
গণমাধ্যমগুলো সম্ভাব্য দলীয় প্রার্থীদের কার্যকলাপ সম্পর্কে ভালোভাবে তুলে ধরতে পারে
সাবেক সরকারি কর্মকর্তা আবদুল লতিফ মণ্ডল বলেন গত নির্বাচনে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী দলগুলোকে বেশ কিছু শর্ত মানতে হয়েছিল
কিন্তু নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার আইনে পরিবর্তন এনেছে
এখন আর তৃণমূলে গঠিত প্যানেলের সুপারিশ গ্রহণের বাধ্যবাধকতা থাকছে না শুধু বিবেচনা করলেই চলবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসনের শিক্ষক সালাউদ্দিন এম আমিনুজ্জামান মন্তব্য করেন এখনো দলগুলো নিজেদের ভেতর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি
আলোচনায় আরও অংশ নেন সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সিলেট-৫ আসনের সাংসদ হাফিজ আহমদ মজুমদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক হাসানুজ্জামান
চট্টগ্রামে রাস্তা দখল করে ২০ হাজার দোকান
ঈদ সামনে রেখে নগরের বিভিন্ন এলাকায় ফুটপাত ও ফুটপাতের রাস্তা দখল করে নতুন প্রায় ২০ হাজার দোকান বসেছে
পুলিশ সমিতি ও স্থানীয় মাস্তানদের চাঁদা দিয়ে এসব দোকান বসানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে
ফুটপাতসহ রাস্তা দখল করে এভাবে দোকান বসানোয় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে
নগরে বেড়েছে যানজট
সরেজমিনে দেখা গেছে নগরের নিউমার্কেট স্টেশন রোড বিআরটিসি আগ্রাবাদ বন্দরটিলা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ইপিজেড এলাকা নিমতল অলংকার দুই নম্বর গেট বহদ্দারহাট মুরাদপুর এলাকায় রাস্তা দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকান
নিউমার্কেট ইপিজেডসহ কয়েকটি এলাকায় ত্রিপল টানিয়ে রাস্তা দখল করে বসেছে এসব দোকান
পুরোনো রেলওয়ে স্টেশন থেকে আমতলী পর্যন্ত এলাকায় রাস্তার দুপাশে বসেছে পাঁচ হাজার দোকান
এ ছাড়া আগ্রাবাদ এলাকায় প্রায় এক হাজার ৫০০ বন্দরটিলা ইপিজেড এলাকায় পাঁচ হাজার ষোলশহর দুই নম্বর গেট এলাকায় ৭০০ দোকান গড়ে উঠেছে
এ ছাড়া বিআরটিসি অলংকার মোড় জিইসি মোড়সহ অন্যান্য এলাকায় বসেছে প্রায় আট হাজার দোকান
অভিযোগ পাওয়া গেছে তিনটি সংগঠনের নেতৃত্বে ফুটপাতে এ ব্যবসা চলছে
এগুলো হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন হকার সমিতি ফুটপাত হকার্স সমিতি ও হকার্স লীগ
তিনটিই আওয়ামী লীগ সমর্থক সংগঠন
এ তিনটি সমিতির বাইরে টেরিবাজার হকার্স সমিতি বন্দর থানা হকার্স  সমিতি ভাসমান হকার্স সমিতি চট্টগ্রাম সিটি হকার্স লীগ নামের সংগঠনও হকারদের কাছ থেকে টাকা তুলছে
নগর পুলিশের উপকমিশনার উত্তর বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন ফুটপাত থেকে পুলিশের টাকা নেওয়ার কোনো অভিযোগ আমার কাছে আসেনি
ঈদ উপলক্ষে কোনো কোনো জায়গায় রাস্তা দখল করে দোকান বসানো হয়েছে
এখন এদের তুলে দেওয়া কঠিন
ঈদের পর আমরা এসব তুলে দেব
চট্টগ্রাম মেট্রোপলিটন হকার সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন ঈদ উপলক্ষে অন্তত ২০ হাজার দোকান বসেছে
আমরা রিয়াজউদ্দিন বাজার আমতলা থেকে জুবিলি রোড পর্যন্ত এলাকায় বসা হকারদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে রাখছি
এ টাকা হকারদের জন্য ব্যয় করা হয়
তিনি বলেন পুরোনো স্টেশন ও বিআরটিসি আগ্রাবাদ দুই নম্বর এলাকার হকারদের কাছ থেকে দৈনিক পাঁচ টাকা করে আদায় করা হয়
সমিতির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন সাবেক পুলিশ কমিশনার আকবর আলী খানের নির্দেশে আমরা ক্রেতাদের নিরাপত্তা ছিনতাই বিশৃঙ্খলা রোধে কমিউনিটি পুলিশ নিয়োগের ব্যবস্থা নিয়েছি
এ জন্য হকারদের কাছ থেকে কিছু চাঁদা নেওয়া হচ্ছে
গতকাল রোববার নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায় টুপি ঘরগৃহস্থালির জিনিসপত্র নিয়ে সারি বেধে দাঁড়িয়ে আছে একদল হকার
পাশেই টহল পুলিশ
ভ্রাম্যমাণ দোকানি শফিক মিয়া জানান প্রতিদিন ৫-১০ টাকা করে দিয়ে আমরা এখানে থাকার অনুমতি পেয়েছি
কাকে টাকা দেন জানতে চাইলে পুলিশের দিকে তাকিয়ে ইতস্তত করেন তিনি
নিউমার্কেট এলাকার দোকানিরা অভিযোগ করেন পুলিশ ও সমিতির লোকজনের সঙ্গে স্থানীয় সিটি কলেজের কিছু নেতাকেও টাকা দিতে হচ্ছে
সমিতিকে তাঁরা প্রতিদিন ২০ টাকা করে দেন
অন্যদের দিতে হয় ২০ টাকা করে
ফুটপাত হকার্স সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম পুলিশ ছাত্রসংগঠনের নেতাদের টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন
তিনি বলেন তিনটি সংগঠন হলেও আমাদের সবার লক্ষ্য এক
৯ মাসে দেশের বাজারে দাম বেড়েছে আটবার
স্বর্ণের দাম ভরিপ্রতি এখন ৩৮ হাজার টাকার ওপরে
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বাড়ছে
এর সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও দাম বাড়ানো হয়েছে
দেশে এখন সবচেয়ে ভালোমানের স্বর্ণের দর ভরিপ্রতি আবার ৩৮ হাজার টাকার ওপরে চলে গেছে
গত শুক্রবার থেকে স্থানীয় বাজারে ভরিপ্রতি ১১৬৬৪ গ্রাম স্বর্ণের গহনার দর ৮০০ টাকার বেশি বাড়ানো হয়েছে
এই নিয়ে চলতি বছরের প্রথম নয় মাসে ভরিপ্রতি স্বর্ণের দর সর্বমোট পাঁচ হাজার ১০০ টাকার বেশি দাম বাড়ল
স্বর্ণ ব্যবসায়ীরা বলেছেন ক্রমাগত বেড়ে চলা দামের কারণে স্বর্ণালংকার অনেক আগেই মধ্যবিত্তের নাগালের বাইরে
উচ্চবিত্তরাই এখন এই ব্যবসা টিকিয়ে রেখেছে
বিয়েসহ নিতান্ত প্রয়োজন ছাড়া গহনার দোকানে এখন ক্রেতাদের আনাগোনা কমে গেছে
তাঁরা আরও বলেন আগে ঈদকে সামনে রেখে অনেকেই স্বর্ণের গহনা কিনতে আসতেন
এবারও খদ্দের আসছেন
তবে আগের তুলনায় সংখ্যা অনেক কমে গেছে
গত কয়েক বছর ধরেই স্বর্ণের দাম দফায় দফায় বেড়েছে
তবে চলতি বছরের প্রথম নয় মাসেই সর্বমোট নয় বার দর পরিবর্তন করা হয়েছে
এর মধ্যে একবার কমানো হয়েছে আর বাকি আটবারই বাড়ানো হয়েছে দর
এই ধারাবাহিকতায় সর্বশেষ দর বেড়েছে ৩ সেপ্টেম্বর শুক্রবার
এদিন স্বর্ণের দাম প্রতিভরিতে গড়ে ৮০০ টাকার বেশি বেড়েছে
বর্তমানে বাজারের প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৩৮ হাজার ২৫ টাকা ২১ ক্যারেট ৩৬ হাজার ৩৩৪ টাকা ও ১৮ ক্যারেট ৩২ হাজার ৩৬৮ টাকা দরে বিক্রি হচ্ছে
এ ছাড়া সনাতনী হিসেবে পরিচিত দেশি স্বর্ণের অলংকার ভরিপ্রতি ২৫ হাজার ১৯৪ টাকা দরে বিক্রি হচ্ছে
অথচ গত বৃহস্পতিবারও প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৩৭ হাজার ২০৮ টাকা ২১ ক্যারেট ৩৫ হাজার ৫৭৫ টাকা ও ১৮ ক্যারেট ৩১ হাজার ৬৬৮ টাকা দরে বিক্রি হয়েছে
এ ছাড়া সনাতনী হিসেবে পরিচিত দেশি স্বর্ণ ২৮ হাজার ৬১১ টাকা দরে বিক্রি হয়েছিল
অবশ্য এর আগেও একবার স্বর্ণের ভরি ৩৮ হাজার ছাড়িয়ে গিয়েছিল
চলতি বছরের ২৩ জুন দাম বেড়ে ২২ ক্যারেট স্বর্ণ ৩৮ হাজার ৩৭৫ টাকা ২১ ক্যারেট ৩৬ হাজার ৬২৫ টাকা ও ১৮ ক্যারেট ৩২ হাজার ৬৬০ টাকা দরে বিক্রি হয়েছে
এ ছাড়া সনাতনী পদ্ধতির গহনা বিক্রি হয়েছে প্রতিভরি ২৫ হাজার ৪২৮ টাকা দরে 
পরে ১০ জুলাই এই দর কিছুটা কমানো হয়েছিল যা ২ সেপ্টেম্বর পর্যন্ত বহাল ছিল
চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে ২২ ক্যারেট প্রতিভরি স্বর্ণের দাম ছিল ৩২ হাজার ৮৯৩ টাকা ২১ ক্যারেট ৩১ হাজার ৩৭৬ টাকা ১৮ ক্যারেট ২৭ হাজার ৯৯৪ টাকা ও সনাতনী ২২ হাজার ১৬২ টাকা
রাজধানীর আনারকলি মৌচাক চাঁদনীচক বায়তুল মোকাররম প্রভৃতি বিপণিবিতানের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে দাম বাড়ায়  নতুন ক্রেতা কমে গেছে
বিয়ের অনুষ্ঠান ছাড়া কেউ শখ করে স্বর্ণের দোকানে আসে না
তবে ঈদের আগে ক্রেতার সংখ্যা কিছুটা বেড়েছে বলে তাঁরা জানান
স্বর্ণের ভরি ১০ হাজার টাকা ছাড়িয়ে যাওয়ার পর থেকেই বাজারে ক্রেতার সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করে
আর এখন সেই স্বর্ণের দাম ৩৮ হাজার টাকা ছাড়িয়ে গেছে
মূলত এক বছরের ব্যবধানে ভরিতে পাঁচ হাজার টাকা দাম বাড়ায় বেচাবিক্রির পরিমাণও এখন অনেক কম
রাজধানীর আনারকলি মার্কেটের ক্রেতা গৃহবধূ রাজিয়া সুলতানা জানান স্বর্ণের দাম বাড়ায় গহনা কেনা বন্ধ
মেয়েকে কথা দিয়েছিলাম ঈদের আগে একটা স্বর্ণের চেইন দেব
গত সপ্তাহে এসে দেখে গিয়েছিলাম
কিন্তু এখন দেখছি প্রতিভরি প্রায় এক হাজার টাকা বেড়ে গেছে
তিনি বলেন এভাবে দাম বাড়লে স্বর্ণের গহনার পরিবর্তে ইমিটেশন অথবা রূপার গহনাই পরতে হবে
বাংলাদেশ গহনা প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক মো আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা ও দাম বাড়ায় এর প্রভাবে দেশীয় বাজারেও দাম বেড়েছে
গত কয়েক দিনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে গেছে
এ কারণে স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে
মূলত আন্তর্জাতিক বাজারে দর বাড়া বা কমার ওপর দাম পরিবর্তন করা হয়
আনোয়ার হোসেন আরও বলেন বলেন মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা ডলারের পরিবর্তে স্বর্ণের মজুদ বাড়িয়েছে
একই সঙ্গে চীন ও ভারতে বেড়েছে অভ্যন্তরীণ চাহিদা
এসব কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বেড়ে গেছে

